1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহের শৈলকুপায় ৭ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ঝিনাইদহের শৈলকুপায় ৭ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯৮ বার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদি গ্রামে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কলেজ ছাত্রের বিরুদ্ধে।
সোমবার সকালে শৈলকুপা উপজেলার পদমদি গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতিতার স্বজনার জানান, সকালে ওই শিশু প্রতিবেশী আলমগীর হোসেনের বাড়ির ফ্রিজে রাখা মাছ আনতে যায়। এসময় আলমগীর হোসেনের ছেলে কলেজ ছাত্র আশিক তাকে একা পেয়ে জোরপুর্বক ধর্ষন করে। নির্যাতিতা বাড়িতে এতে বিষয়টি বাবা-মাকে বললে তাকে সেখান থেকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এ দিকে এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত আশিক।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শিশু কন্যার পরিবারের লোকজন থানায় এসেছিলো। তবে এখন পর্যন্ত তারা লিখিত অভিযোগ দেয়নি। ঘটনার সাথে জড়িতকে আটক করতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net