1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পটুয়াখালীতে ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন 

ডেমরায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

মো.বশির উদ্দিন ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৫ বার

রাজধানীর ডেমরায় খেলা করার সময় ছাদ পড়ে গিয়ে রুপ মান (১০) নামে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। সে ডেমরার তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। রবিবার সন্ধার আগে ডেমরার বকুলতলা এলাকার তিতাস কর্মকর্তা শাহাবুদ্দিনের বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। রুপ মনি ওই বাড়ীর ভাড়াটিয়া ও নারায়ণগঞ্জ রূপগঞ্জের মো. রুবেল মিয়ার মেয়ে। তিনিও তিতাগ গ্যাস কোম্পানিতে চাকুরি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকালে রূপ মনি ও প্রতিবেশী অন্যান্য ছেলে মেয়েরা বাড়ীর ছাদে বল খেলা শুরু করে। এ সময় খেলার ছলে বল পাশের বাবুল সাহেবের বাড়ীর ছাদে চলে যায়। কিন্তু ওই দুই বাড়ীর ছাদে মাঝখানে ২ থেকে ৩ ফুট ফাকা। এদিকে রুপ মনি ওই বল আনতে পাশের ছাদে লাফ দিতে গিয়ে নিচে পড়ে গিয়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। এ সময় গুরুতর অবস্থায় মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, আমরা মর্মান্তিক এ ঘটনার খবর পেয়েছি। তবে মৃতের পরিবার এ বিষয়ে ডেমরা থানায় কোন অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net