1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরের বীরগঞ্জে ব্রীজের নীচে ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা 

দিনাজপুরের বীরগঞ্জে ব্রীজের নীচে ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৮ বার

দিনাজপুরের বীরগঞ্জে মরিচা কোনপাড়া এলাকায় সড়কের উপরে নির্মিত ব্রীজের নীচ হতে মোঃ আরিফুল হোসেন (৩০) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মোঃ আরিফুল হোসেন উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। শুক্রবার সকাল ১১টায় মরিচা ইউনিয়নের কোনপাড়া নামক স্থানে পাকা সড়কের উপর নির্মিত ব্রীজের নিচ হতে লাশটি উদ্ধার করে।

মৃত আরিফুল হোসেনের প্রতিবেশি মোঃ আনিসুর রহমান আসিন জানান, বৃহস্পতিবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয় আরিফুল হোসেন। পরে রাতে তার মাকে ফোন করে ভ্যান বিক্রয় করার বিষয়টি জানান এবং মরিচা ইউনিয়নের ভবানীপুর এলাকায় আত্মীয় বাসায় থাকবেন ও সকালে বাড়ী ফিরবে বলেও জানিয়েছিল। সকালে এলাকাবাসীর কাছে তার মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনা¯’লে গিয়ে লাশ সনাক্ত করে।

বীরগঞ্জ থানার এসআই মোঃ নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net