1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুর্বৃত্তদের হামলায় নকলা উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন গুরুতর আহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান

দুর্বৃত্তদের হামলায় নকলা উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন গুরুতর আহত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২১৫ বার

শেরপুরের নকলা উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা আব্দুল লতিফ (৬০) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোরে আযান দেয়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাবার পথে ওই ঘটনা ঘটে। তিনি নকলা পৌর শহরের বাজারদী গ্রামের বাসিন্দা ও মৃত আবেদ আলীর পুত্র। তার অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। তবে ঠিক কি কারণে তার উপর হামলা হয়েছে তা এখনও জানা যায়নি।

জানা যায়, আব্দুল লতিফ শুক্রবার ভোরে আযান দেয়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাবার পথে কায়দা-বাজারদি গোরস্থান সংলগ্ন পাকা রাস্তার ওপর কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তার ডাকচিৎকারে এলাকাবাসীর এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানান এ ব্যাপারে নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্বপন(২৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net