ঢাকা   ০২:৫৮:২১ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

নওগাঁয় ভিজিডির চাল ১৫০০ কেজি চাল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নওগাঁর রাণীনগর উপজেলা সদর থেকে ভিজিডির চাল পাচারের সময় হাতে নাতে ১৫০০ কেজি চাল উদ্ধার করা হলেও জড়িত কাউকে আটক করতে পারেনি। হত দরিদ্রদের জন্য বরাদ্দকরা সরকারী চাল চুরি বা আত্মসাৎ ঠেকানোই যাচ্ছে না।

সুত্রে জানা গছে, বৃহস্পতিবার বিকেলে রাণীনগর সদর থেকে দুটি অটো চার্জার যোগে ৫০ কেজি ওজনের ৩০ বস্তা ভিজিডির চাল পাচার করে নওগাঁ সদরের দিকে যাওয়ার সময় রাণীনগর উপজেলা সদরের বাহাদুরপুর গ্রামের মোড়ে চাল সহ ১টি চার্জার বিকল হয়ে পড়ে।

এসময় বিপুল পরিমান চালের বস্তা দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা বস্তা খুলে দেখতে পায় সরকারী চাল। পরে স্থানীয় প্রশাসনকে খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার আল মামুন অভিযান চালিয়ে ১৫০০ কেজি চাল উদ্ধার করেন।

জব্দ করা চাল রাণীনগর সদর ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে।
চার্জার চালকরা জানান, রাণীনগর বাজারের একটি দোকান থেকে কতিপয় ব্যক্তি নওগাঁ সদরে নিয়ে যাওয়ার জন্য দুই চার্জার ভ্যানে ৫০কেজি ওজনের ৩০টি বস্তা তুলে দেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি