1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের সাবেক অধ্যক্ষের দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার

নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের সাবেক অধ্যক্ষের দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৪ বার

আর্থিক দুর্নীতি, স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী, ব্যাংকের গচ্ছিত টাকার হিসাব বিবরণী দাখিল না করা, জমি সংক্রান্ত ও কর্মচারী নিয়োগ সংক্রান্ত কাগজ পত্রাদী বুঝিয়ে না দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে শেরপুরের নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

৩০ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক অধিদপ্তরের উপ-পরিচালক (কলেজ) প্রফেসর ড. বিমল চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল তদন্ত শুরু করে। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান কলেজের অধ্যক্ষ হিসেবে ২০১৫ সালের ১৭ আগস্ট যোগদান করেন এবং ২০১৮ সালের ৩১ ডিসেম্বর অবসরে যান।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক প্রফেসর ড. বিমল চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, আমরা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেয়ে আজ তদন্তে এসেছি। স্থানীয় নেতৃবৃন্ধের অনুরোধে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিভিন্ন আর্থিক হিসাব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলীকে বুঝিয়ে দিবে বলে এই মর্মে লিখিত অঙ্গিকার করেছেন। তাই আমরা তদন্তের সময় আরো ১৫দিন বৃদ্ধি করি। তবে আমরা আইগতভাবে যেটা করার সেটাই করব।

অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, চাকুরীকালীন সময় ভুলত্রুটি হতেই পারে। প্রতিষ্ঠান যদি আমার কাছে কোন অর্থ পায় তা আমি ১৫ দিনের মধ্যে পরিশোধ করে দিব। তাছাড়া যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে সেটা সংশোধনের চেস্টা করবো। আমি যতদিন অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলাম ততদিন সৎ ও নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছি। এসময় নকলা উপজেলা চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন , নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ শফিকুল ইসলাম জিন্নাহ , ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ , সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু ও কলেজের শিক্ষক , কর্মচারীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net