ঢাকা   ০৬:৫২:২৯ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

নিকলাপুরে গৃহবধূর মৃত্যু নিয়ে গুনজন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট সদরের চুলকাঠি নিকলাপুর গ্রামে তামান্না বেগম (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে পক্ষে বিপক্ষে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুলকাঠি তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাটের মর্গে প্রেরণ করেছে।

নিহতের পিতা আ. সবুর জানান, গত জানুয়ারীর ২০ তারিখ নিকলাপুর গ্রামের আনসার মাষ্টারের পুত্র নিয়ামত শেখ (২৫) সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই তামান্নার স্বামী, শশুর যৌতুকের দাবিতে মারপিট ও নির্যাতন করত। নিয়ামতকে বিভিন্ন সময়ে অনেক টাকা পয়সা ও মালামাল দিয়েছি। মেয়ের সুখের কথা চিন্তা করে অনেক সহ্য করেছি। আমার মেয়েকে পরিকল্পিতভাবে মেরে গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রেখেছে। তিনি নিরপেক্ষ তদন্তসহ মেয়ে নিহতের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

নিহত তামান্নার শশুর অভিযোগ অস্বীকার করে বলেন, বৌমা কেন আত্মহত্যা করেছে তা তিনি বুঝতে পারছেন না। এ ব্যাপারে চুলকাঠি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আহাদ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাটের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি