ঢাকা   ১১:৩৩:৪৬ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

নিয়োগ বঞ্চিত কোভিড-১৯ এর স্বেচ্চাসেবক টেকনোলজিষ্টরা আমরণ অনশনে

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সরকারের রাজস্ব খাতে নিয়োগ থেকে বাদ পরা শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিষ্টরা রাজস্বখাতে নিয়োগ বঞ্চিত হয়ে আমরণ অনশনে নেমেছে। রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গনে গত ১ সেপ্টেম্বর থেকে অনশন করছেন নিয়োগ বঞ্চিতরা।

এরআগে গত ৩১ আগষ্ট দাবি আদায়ে আমরণ অনশনে যাওয়ার কথা ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আমরণ অনশনকারী মেডিকেল টেকনোলজিষ্টরা জানান, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সম্মানিত পরিচালক ১৩ জন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিষ্টকে অত্র প্রতিষ্ঠানে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ আরটি-পিসিআর পরীক্ষার সাথে সংযুক্ত করেন। এছাড়া ডেঙ্গু শনাক্তকরণে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকলেও এখানে কোন রাজ্স্বখাতভূক্ত মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) কর্মরত নেই।

অনশনকারীরা দাবি করছেন অত্র প্রতিষ্ঠানে এমপি, মন্ত্রী, সচিব ও স্বনামধন্য ডাক্তার এবং দেশের প্রখ্যাত সাংবাদিকগণ কোভিড-১৯ পরীক্ষা নির্ভরতার সাথে করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রতিষ্ঠানটি চিকিৎসাখাতে গুরুত্বর্পূ অবদান রেখে সরকারকে সহযোগিতা করেই যাচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এই কোভিড-১৯ এ সরাসরি যুক্ত মেডিকেল টেকনোলজিষ্টদের সরাসরি রাজস্বখাতে নিয়োগের জন্য প্রথমধাপে ১৪৫ জন ও দ্বিতীয় ধাপে ৫৭ জনকে অনুমোদন দেন। কিন্তু দুঃখের বিষয় হলো দুই ধাপের ২০২ জনের নিয়োগে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনষ্টিটিউট হাসপাতালের ১৩ জন মেডিকেল টেকনোলজিষ্টিক তালিকাভূক্ত করা হয়নি। যা আমাদের সাথে একধরণের বৈষম্যমূলক আচরন।

মেডিকেল টেকনোলজিষ্টরা বলেন, দুইধাপে রাজস্বখাতে নিয়োগ প্রাপ্ত ২০২ জন মেডিকেল টেকনোলজিষ্টদের ন্যায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনষ্টিটিউট হাসপাতালে কর্মরত ১৩ জন মেডিকেল টেকনোলজিষ্টিককে নিয়োগ দিতে হবে। এ বিষয়ে পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোড় দাবি জানাচ্ছি। প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া দাবি আদায়ে আমরা আমরণ অনশন চালিয়ে যাবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি