1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী কোম্পানীগঞ্জে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে

নোয়াখালী কোম্পানীগঞ্জে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা

মাহবুবুর রহমান :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০০ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২নং ওয়ার্ডে খালেক সিম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ নূর নাহার পান্না (৩২) চরপার্বতী ইউনিয়নের খালেক সিম্যানের বাড়ির আমিরুল হক’র স্ত্রী এবং সে ৩ সন্তানের জননী ছিল।

নিহতের স্বামী আমিরুল হক জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। কে বা কাহারা আজ সন্ধ্যার সময় তার অজান্তে তার স্ত্রীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা করে, বসত ঘরের পাশের পুকুরে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ লাশ ফেলে দিয়ে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন নিহতের ছুরিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত হত্যার কোন কারণ জানা যায়নি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net