1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পিডিপি চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশী’র মৃত্যুতে জাতীয় জনতা ফোরামের শোক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

পিডিপি চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশী’র মৃত্যুতে জাতীয় জনতা ফোরামের শোক

বিশেষ প্রতিবেদকঃ অঃএসঃতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৬ বার

প্রখ্রাত সাংবাদিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি চেয়ারম্যান ড. ফেরদৌস আহমেদ কোরেশী’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় জনতা ফোরাম।

মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর -) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় জনতা ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক, প্রকাশক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, ও সদস্য সচিব ডাক্তার শাকিলুর রহমান বলেন ছাত্ররাজনীতির কিংবদন্তী ড. ফেরদৌস আহমেদ কোরেশী’র রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বাংলাদেশের জাতীয় রাজনীতির এক উজ্জল নক্ষত্র ড. ফেরদৌস আহমেদ কোরেশী’র মৃত্যুতে রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা পূরনে বহু সময়ের প্রয়োজন হতে পারে। বাংলাদেশের রাজনীতির একের পর এক নক্ষত্রের পতন জাতিকে অভিভাবক শূণ্য করে ফেলছে।

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের রাজনীতি যেভাবে মেধাহীনদের দখলে চলে যাচ্ছে সখানে তারমত মেধাবী নেতৃত্ব খুবই প্রয়োজন ছিল।

উল্লেখ্য, ২০১৫ সালের ২১ অক্টোবর রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় ব্রেইন স্ট্রোক করলে হাসপাতালে ভর্তি করা হয় ফেরদৌস কোরেশীকে। এরপর প্রায় অর্ধমাস ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। আর্থিক টানাপোড়েনের কারণে শারীরিকভাবে কিছুটা সুস্থ হতেই বাসায় ফেরেন তিনি।

ষাটের দশকে অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন ফেরদৌস কোরেশী। তিনি ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপিও নির্বাচিত হন। অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী চেতনার বিকাশে ফেরদৌস কোরেশীর অবদান ছিল অসামান্য। ৬ দফা ও ১১ দফাভিত্তিক ছাত্র ও গণআন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থানে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তার।

একাত্তরে মুক্তাঞ্চল থেকে মুক্তিযুদ্ধের মুখপাত্র হিসেবে দেশবাংলা পত্রিকা বের করেন ফেরদৌস কোরেশী। ওই সময় থেকেই তিনি পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করলে ওই দলের প্রথম যুগ্ম-মহাসচিব পদে দায়িত্ব পান ফেরদৌস কোরেশী। ওয়ান-ইলেভেনের প্রেক্ষাপটে তিনি বাংলাদেশে বিকল্প রাজনীতির আহ্বান জানিয়ে ২০০৭ সালে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) গঠন করেন। আমৃত্যু ওই দলের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ফেরদৌস কোরেশী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net