1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর জম্মদিন উপলক্ষে হাবিব হাসানের রিক্সা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

প্রধানমন্ত্রীর জম্মদিন উপলক্ষে হাবিব হাসানের রিক্সা বিতরণ

স্টাফ রিপোর্টার, আসিবুল ইসলাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯৪ বার

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ। দিনটিকে স্মরনীয় করে রাখতে একটি ব্যাতিক্রমি উদ্যেগ নিয়েছেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ হাবিব হাসান। রাজধানী উত্তরার ১৪টি ওয়ার্ডের প্রতিটিতে একজন করে গরীব দুস্থ্যের হাতে রিক্সা উপহার হিসেবে তুলে দেন তিনি। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরের মনোনিত ব্যাক্তির হাতে এ উপহার তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে।

এর আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরির উপস্থিতিতে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়। কেক কাটা ও রিক্সা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশা আঙ্খাকার বাতিঘর। তার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমরা সবাই গর্বিত। প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। সেই মানুষটির আজ ৭৪ তম জন্মদিন। আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে গরীব মানুষের মাঝে হাবিব হাসানের রিক্সা বিতরণ কার্যক্রমের প্রশংসা করে প্রধান অতিথি আরো বলেন, এমন একটি উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। মাননীয় নেত্রীর জন্ম দিনে অন্তত ১৪ জন মানুষের আয় রোজগারের ব্যবস্থা করেছেন হাবিব হাসান। এধরণের উদ্যেগ নিতে সবাইকে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আগত নেতৃবৃন্ধুকে শুভেচ্ছা জানিয়ে হাবিব হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা সবাই তাঁর জন্য দোয়া করবো, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে উনাকে আরো নেক হায়াত দান করেন এবং দেশবাসীর ভাগ্যের উন্নয়নে আরো বেশী কাজ করতে পারেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়। অনুষ্ঠানে উত্তরার প্রায় সবকয়টি থানা, ওয়ার্ড ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। এছাড়া অঙ্গ ও সহযোগী দলের নেতামকর্মীদের উপস্থিতিও ছিল লক্ষ করার মতো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net