ঢাকা   ১১:৩৭:৫৩ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ৭৪তম জন্ম‌দিনে দোয়া মহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী : নর‌সিংদী‌তে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ৭৪ তম জন্ম‌দিন উপল‌ক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মহফিল, সেলাই মে‌শিন ও হুইল চেয়ার বিতরন করা হ‌য়ে‌ছে।

আজ দুপু‌রে শহর আওয়ামী লী‌গের উ‌দ্যো‌গে মানবতার ফেরিওয়ালা , করোনা যুদ্ধা, পৌর মেয়র আলহাজ্ব মো. কামরুজ্জামান কামরু‌লের ব‌্যক্তিগত অর্থায়‌নে অসহায়, ও পঙ্গু পৌরবাসিদের মাঝে এই সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরন করা হয়। অনুষ্ঠান আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন আমরা দেখেছি বিশ্ব জুড়ে করোনা কালে আমাদের জননন্দিত পৌর মেয়র নরসিংদী পৌরবাসির সুখ দুঃখের সাথী হতে সে প্রতিদিন পাঁচহাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে। যা বাংলাদেশের অন্য কোন জেলায় দেখিনি, মেয়র রোজাদারদের ইফতার দিয়েছে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছে। আর অন্য নেতারা করোনার ভয়ে বাড়িতে অবস্থান করেছে। তাই পৌরসভায় মেয়রের কোন বিকল্প নেই আমরা পৌরবাসি তাকেই চাই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক সভাপতি দিপু মাহুদ, যুব লীগের সভাপতি বিজয় গোস্বামী, সাধারণ সম্পাদক মাজমুদুল হাসান শামীম নেওয়াজ, আবুল কালাম আজাদ আহবায়ক জেলা শ্রমিক লীগ ফাতেমা সরকার সুমি সভাপতি জেলা মহিলা আওয়ামী লীগ ইয়াসমিন সুলতানা সাধারণ মহিলা আওয়ামী লীগ হাসিবুল হাসান মিন্টু সভাপতি জেলা ছাএলীগ জেলা আওয়ামী লী‌গ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতৃবৃন্দ। অনুষ্ঠা‌নে দুস্থ অসহায় প্রায় শতা‌ধিক ব‌্যক্তিকে সেলাই মে‌শিন ও ১০ জন পঙ্গু প্রতিবন্ধীর ম‌ধ্যে হুইল চেয়ার বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি