1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে নারী উন্নয়ন ফোরামের পক্ষে স্মারকলিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ

বাগেরহাটে নারী উন্নয়ন ফোরামের পক্ষে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, বাগেরহাট। খ.ম. নাজাকাত হোসেন সবুজ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৯ বার

উপজেলা পর্যায়ে বাৎসরিক বাজেটের ৩% পর্যন্ত নারী উন্নয়ন ফোরাম এর জন্য বরাদ্দ প্রদান এবং পরিষদের ২৫% প্রকল্প নারী সদস্যদের মাধ্যমে বাস্তবায়নের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলামের কাছে এই স্মারক লিপি প্রদান করা হয়।

এসময় নারী উন্নয়ন ফোরামের আঞ্চলিক সমন্বয়কারী এবং সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট পৌরসবার প্যানেল মেয়র ও কাউন্সিলর তানিয়া খাতুন, সাধারন সম্পাদক রাবেয়া খাতুন, ট্রেজারার মমতা সেন, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী এবং নির্বাচিত নারী জনপ্রতিধিনিধি সদস্যগন উপস্থিত ছিলেন।

বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন বলেন, ২০১৫ সালের ৩১ মে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী স্থানীয় সরকারের উপজেলা ও ইউনিয়ন পরিষদে বরাদ্দ হওয়া বাৎসরিক বাজেটের ৩ শতাংশ এবং পরিষদের নানা প্রকল্প নির্বাচিত নারী সদস্যদের মাধ্যমে ২৫ শতাংশ বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করে। কিন্তু উপজেলা পরিষদ সরকারের সেই নির্দেশনা অনেক ক্ষেত্রেই মানছে না। তাই অবিলম্বে সরকারের দেয়া নির্দশনা মানার দাবিতে নারী উন্নয়ন ফোরামের ব্যানারে খুলনা ও বরিশাল বিভাগের সকল উপজেলা নির্বাহি কর্মকর্তাদের কাছে একযোগে ষ্মারকলিপি দেয়া হল।

নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সংগঠন নারী উন্নয়ন ফোরাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে নারীর ক্ষমতায়ন, নারী নেতৃত্ব প্রতিষ্ঠা এবং নেতৃত্বকে দৃশ্যমান করা, নারী পুরুষ সমতা প্রতিষ্ঠা ও নারীর কর্মসংস্থানে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net