ঢাকা   ০৯:১১:১৮ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

মাগুরার শ্রীপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামে সাপের কামড়ে ফাতেমা খাতুন (৪) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে।
একই গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সরদার আব্দুর জানান – ৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার বিকেলে খামারপাড়া গ্রামের ক্যানাল পাড়া এলাকার নায়েব আলী শেখের ছোট মেয়ে ফাতেমা খাতুন (৪) কে সাপে কামড় দিলে প্রথমে তাকে স্থানীয় উঝা / কবিরাজের কাছে নেওয়ার পর অবস্থার অবনতি হলে খামারপাড়া– টুপিপাড়াস্থ সততা হাসপাতালের সত্বাধিকারী পল্লী চিকিৎসক মোহন মোল্লার চেম্বারে নিয়ে গেলে সে শিশুটি মৃত ঘোষণা করে। এ ব্যাপারে মোহন মোল্লা আমাদের প্রতিনিধিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান – শিশুটিকে আমার চেম্বারে নিয়ে আসার পূর্বেই মারা যায়। এদিকে ফাতেমার বাবা নায়েব আলী শেখ জানায় দুপুরে আমার ছোট মেয়ে ফাতেমা আমি ও আমার স্ত্রীর সাথে আমাদের ঘরের খাটের ঘুমিয়ে পরি, বিকেলের দিকে হঠাৎ করে দেখি মেয়েটি আমার খুব কান্নাকাটি করছে এবং মুখ দিয়ে লালা বেরুচ্ছে তাকে কোনো প্রকারেই কান্না থামানো যাচ্ছে না,তখন আমাদের সন্দেহ হয়, হয়তো কোনো পোকামাকড়ে আমার মনিকে কামড়িছে, তারপর আমরা বিছানা এদিক ওদিক খোঁজা খুজির এক পর্যায়ে দেখি তোষকের উপর ছোট একটা জাত সাপ! তখন মেয়েকে উঝা /কবিরাজের বাড়িতে নিয়ে যাই,সেখান থেকে ভালো না হওয়ায় মোহন ডাক্তারের কাছে নিয়ে গেলে সে বলে এখানে আসার আগেই মনি মারা গেছে।

সরজমিনে গিয়ে দেখা যায় শিশু ফাতেমা খাতুনের মৃত্যুতে তার স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাত সোয়া ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাযার প্রস্তুতি চলছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি