1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘রক্তিমা’র যাত্রা শুরু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘রক্তিমা’র যাত্রা শুরু

মােঃ সাইফুল্লাহঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৭ বার

মাগুরার শ্রীপুর উপজেলার একঝাক তরুণ ‘জীবন বাঁচানোর আকুলতায়’ রক্তিমা রক্ত যোগায়” এই শ্লোগানকে ধারণ করে সকল স্তরের মানুষের রক্ত সম্পর্কিত সহযোগিতা করার জন্য ‘রক্তিমা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করা হয়েছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রামের ৪০ জন তরুণ আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের যাত্রা শুরু করে।
এ উপলক্ষে শ্রীপুর সরকারি কলেজের ‘মুক্তমঞ্চে’ একটি আলোচনা সভার আয়োজন করে, গত ১২ আগষ্ট থেকে রক্তদান করেছে ৩০ জনের উপরে মুমুর্ষূ রোগিকে।

যাত্রা শুরুর পর থেকেই তাদের এ রক্তদান কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই সংগঠনের কর্মী, স্বেচ্ছাসেবকরা উপজেলাবাসীর বিশ্বাস অর্জন করেছে। কারো রক্ত প্রয়োজন হলে ‘রক্তিমা’র স্বেচ্ছাসেবকদের জানাচ্ছেন এবং সংগঠনের একদল স্বেচ্ছাসেবক অক্লান্ত পরিশ্রম করে রক্তদাতা খুঁজে তাদের রক্ত সংগ্রহ করে দিচ্ছেন। সংগঠনটির স্বেচ্ছায় রক্তদানকারী বিভিন্ন ধরনের রক্তের গ্রুপের দাতার সংখ্যা একশ’ জন ছাড়িয়েছে বলে জানিয়েছেন তারা।
‘রক্তিমা’র সাথে যুক্ত একজন রক্তদাতা রাফসান জনি জানান, ‘রক্তিমা’কে অসংখ্য ধন্যবাদ জানাই। এ সংগঠনের জন্যই আমরা মানুষের পাশে দাঁড়াতে পারছি। ‘রক্তিমা’ সম্পর্কে শ্রীপুরের সকল স্তরের মানুষের মধ্যে ইতিবাচক চিন্তাধারা শুরু হয়েছে।
রক্তিমার স্বেচ্ছাসেবক মোঃ সোহেল রানা বলেন, আমরা সকল স্তরের মানুষের জন্য কাজ করে যেতে চাই এবং রক্তদানের মহত্ব সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই এবং সেই লক্ষ্যেই ‘রক্তিমা’ কাজ করে যাবে।
রক্তিমার কার্যনির্বাহী সদস্য খান শাহরিয়ার খুশবু বলেন, রক্ত সংগ্রহ করতে বা রক্ত দেওয়ার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই সকলেই আমাদের সাথে সহযোগিতামূলক আচরণ করলে আমরা এগিয়ে যেতে পারবো। রক্তদানের মত মহৎ কাজে অনেকেই সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের মহৎ কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করছেন এলাকার সচেতন মহল ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net