1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গায় ২৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

মাটিরাঙ্গায় ২৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০০ বার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আগামী ৪-১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ২৩ হাজার শিশুকে খাওয়ানো হবে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। মাটিরাঙ্গার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের একটি স্থায়ী ও ১৯২টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমের সভাপতিত্বে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার ববি।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শরীফুল ইসলাম‘র সঞ্চালনায় এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভায় মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহনুর আলম, মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান. মাটিরাঙ্গা উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা রানু চাকমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাভিলেন্স ইমোলাইজেসন মেডিকেল অফিসার ডা. উৎপল চাকমা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া ও মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাও. হারুনুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net