ঢাকা   ০৮:৫৬:৫৫ এএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকেগাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত

মান্দার আত্রাই নদের বেড়িবাঁধে ভবন নির্মাণ

জেলা বার্তা পরিবেশক,নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের নিমতলি এলাকায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আওতাধীন আত্রাই নদের বেড়িবাঁধের টপের ব্লক তুলে অবৈধ ভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

এবিষয়ে স্থানীয়রা নির্মাণ বন্ধের আবেদন জানিয়ে পানি উন্নয়ন বোর্ড নওগাঁর নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসন বরাবর অভিযোগের কারণে প্রশাসনিক নিষেধাজ্ঞা আরোপ করা হলে সাময়িক ভাবে কয়েকদিন বন্ধ রেখে রাতের আঁধারে আবারও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের ।

সরেজমিনে জানা যায়, মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের নিমতলি এলাকায় আত্রাই নদের বেড়িবাঁধের উপরে টপের সবগুলো ব্লক তুলে ফেলে স্থানীয় মৃত বিপিন চন্দ্রের ছেলে উত্তম কুমার বহুতল ভবন বর্ধিত করনের কাজ করছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্মিত আত্রাই নদের ভাঙনের হাত থেকে বাজার রক্ষা বেড়িবাঁধের টপের ব্লক তুলে নদের বাঁধ খনন করে মাটি নদের ভিতরে ফেলে সিসি পিলার তুলে তার ভবনের বর্ধিত করনের কাজ করছেন। বাঁধ কেটে টপের ব্লক তুলে ভবন তৈরি করায় চরম ঝুকিপূর্ণ হয়ে পড়েছে নদের তীরবর্তী বাজার রক্ষা বাঁধ সংলগ্ন অন্যান্য ভবন। তার এসব অবৈধ নির্মাণ কাজে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে। নদের বেড়িবাঁধের সরকারী ওই জমি উদ্ধার করে ভবন নির্মাণ বন্ধের আবেদন জানিয়েছেন স্থানীয়রা।

মান্দা উপজেলা আ’লীগের নির্বাহী কমিটির সদস্য নাহিদ মোর্শেদ এবং মান্দা উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক মাহফুজা বেগম বলেন, আমরা উত্তম কুমারের প্রতিবেশী। তাকে একাধিক বার নিষেধ করা সত্ত্বেও তিনি জোর পূর্বক নদের ভাঙন কবলিত এবং ঝুঁকিপূর্ণ এলাকার ব্লক তুলে মাটি নদের মাঝে ফেলে এই ভবন নির্মাণ করছেন। এরফলে স্থানীয়দের পাশাপাশি প্রসাদপুর বাজার ঝুঁকি পূর্ণ হয়ে যাবে। আমরা দ্রুত এই অবৈধ ভবন নির্মাণ কাজ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি ।

অভিযোগের ব্যাপারে উত্তম কুমার বলেন, আমি যেখানে ভবন নির্মাণ করছি সেটা বাঁধ হলেও পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত জমি না। টপের ব্লক উত্তলন এবং মাটি খনন প্রসঙ্গে বলেন, ব্লক তুললেও আমি নিজ দাযিত্বে সিমেন্ট বালি দিয়ে ঠিক করে দেবো পাশাপাশি এখানে একটি গোসলের ঘাট নির্মাণের জন্য খনন কাজ করেছি।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালিম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিন লোক পাঠিয়ে তার এই নির্মাণ কাজ বন্ধ করতে বলা হয়েছে এবং বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ড নওগাঁর নির্বাহী প্রকৌশলী আরিফ উজ্জামান খান জানান, অভিযোগের প্রক্ষিতে লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি