1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

মীরসরাইয়ে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২১৫ বার

বাতিল ওয়াবিবাদি বস্তুবাদি গোত্রবাদি সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর (১৯৩২) উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব মীরসরাই উপজেলার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মীরসরাই উপজেলার আহ্বায়ক রেজাউল করিম। শরীফুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আল্লামা শেখ নঈমুদ্দীন, আরো বক্তব্য রাখেন, মাও.জামশেদ আলম, লুৎফর রহমান, রোকসানা আক্তার, সাইদুল ইসলাম সজিব, আব্দুল আওয়াল, হানিফ মিয়া, ছাইফুর রহমান আজাদ, শহীদুল ইসলাম, নাসির উদ্দিন, আক্তারুজ্জামান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, মুমিনের প্রাণকেন্দ্র কেবলাভূমি আল-আরবে ঈমান বিনাশী, দ্বীন বিকৃতিকারী, অধিকার-স্বাধীনতা হরণকারী, দ্বীনের মহানিদর্শন পবিত্র মাজার শরীফ সমূহ ধ্বংসকারী, উগ্রবাদি জংগীবাদি মুলুকিয়তের উৎস বাতিল ওয়াবিবাদি বস্তুবাদি গোত্রবাদি সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর (১৯৩২) সকল ঈমানদার এবং মানবতা ও গণতন্ত্রে বিশ্বাসী সকল মানুষের জন্য আঁধার দিবস।
নেতৃবৃন্দ বলেন, একক ধর্মের নামে অধর্ম সাম্প্রদায়িক রাষ্ট্র ও বস্তুবাদি গোত্রবাদি জাতীয়তাবাদি চেতনা এবং তদভিত্তিক একক গোষ্ঠীবাদি স্বৈররাষ্ট্র যেমন স্রষ্টাদ্রোহী অপরাধ ও ধর্মের নীতি আদর্শের বিপরীত তেমনি জীবনের শত্রু ও মানবতা ধ্বংসের মূল হাতিয়ার।
নেতৃবৃন্দ বলেন, সত্যের মুক্তপ্রবাহ ও জীবনের স্বাধীনতা এবং মানবতার মুক্তির একমাত্র পথ আল্লাহতাআলার মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সব মানুষের নিরাপত্তা-অধিকার-মালিকানা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত (authority of life & state & world of universal humanity)।
নেতৃবৃন্দ সমাবেশে সকল মিথ্যার উৎস নাস্তিক্যউদ্ভূত বস্তুবাদি চেতনা বর্জন করে জীবনের সত্য ও মানবসত্তা রক্ষা করুন এবং সকল গোষ্ঠীবাদি অপরাজনীতি ও গোষ্ঠীবাদি রাষ্ট্রব্যবস্থা পরিবর্তন করে মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net