1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোংলায় নেতাকর্মীদের উদ্দেশ্যে খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

মোংলায় নেতাকর্মীদের উদ্দেশ্যে খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৭ বার

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের চত্বরে শ্রমিক ও গরীব অসহায় মানুষদের মাঝে উপমন্ত্রী’র পক্ষ থেকে ত্রান বিতরন অনুষ্ঠানে খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক এ কথা বলেন। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার ও খুলনা সিটি মেয়রের নিজস্ব তহবিল থেকে ৭২০ জন বন্দরে কর্মরত শ্রমিক কর্মচারী ও পৌর শহরের অসহায় মানুষদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

দেশে করোনাকালীন সময় যে সকল কর্মহীন মানুষ ঘরবন্ধী ছিলেন, তাদেরকে প্রধানমন্ত্রীর দেয়া ব্যাপক সাহায্য সহযোগীতা আমরা করেছি। উপকুলীয় অঞ্চলে সুন্দরবনের নদী-খালে মাছধরা বন্ধছিল, যারা জেলে ছিলেন, সে সময়ও আপনারা সরকারের সহযোগীতা পেয়েছেন। আগামী ১৫ অক্টোবর মাসে ইলিশ ধরা বন্ধ থাকবে, সে সময়ও সহায়তা পাবেন। মরণ ঘাতক করোনা ভাইরাসের কোন ওষুধ এখনও আবিস্কার হয়নি, শুধু মাত্র সামাজিক দুরত্ব বজায় রাখা আর নিজে ও পরিবারকে পরিস্কার পরিচ্ছন্ন রেখে সচেতন ভাবে চলাচল করলেই এ রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।

খাদ্য সামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সীমিতভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করা হয়েছে। আমরাও আজ থেকে মোংলায় সকল নেতা, কর্মীদের নিয়ে সীমিত আকারে বর্ধিত সভা করে সাংগঠনিক কর্মকান্ড কিভাবে এগিয়ে নেয়া যায়, শুক্রবারের সভায় সেই সিদ্ধান্ত নেয়া হবে। মোংলা উপজেলা ও পৌরসভায় এর আগেও আওয়ামীলীগের কমিটি করা হয়েছে। এছাড়া কিছু কমিটি বাকি রয়েছে, কিন্ত সামনে যে কমিটি গঠন করা হবে সেখানে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িতদের কোন স্থান দেয়া হবেনা বলে নেতৃবৃন্দদের নির্দেশ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ’র ডেপুটি কমান্ডার ও পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রহমান, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, ৬ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ত্রান বিতরন শেষে সরকারের নির্দেশনা মোতাবেক দীর্ঘ প্রায় ৬ মাস পর মোংলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে নেতাকর্মীদের নিয়ে এক বর্ধিত সভায় যোগ দেন মহানগর আওয়ামীলীগের সভাপতি সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আঃ খালেক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net