ঢাকা   ০৯:০৬:২৭ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

মৌলিক সংবাদ প্রকাশে সিটিজি সংবাদ অনন্য : প্রতিনিধি সভায় বক্তারা

আবু তাহের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০১ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সত্যনিষ্ঠ ও মৌলিক সংবাদ প্রকাশে নিজস্ব উপস্থাপনা এবং স্বকীয়তা সিটিজি সংবাদকে আর দশটা অনলাইন নিউজ পোর্টাল থেকে স্বাতন্ত্র্য পরিচয় দিয়েছে। তৃণমূলের ও প্রান্তিক জনগণের খবর প্রকাশে চট্টগ্রামের এ নিউজ পোর্টাল অনন্য ও অসাধারণ ভূমিকা রেখে চলেছে। মূলধারার গণমাধ্যম হিসেবে নিজেদের নিরপেক্ষ ও ক্লীণ ইমেজ তৈরী করতে পারা এ পোর্টাল ইতোমধ্যে পাঠক হৃদয়ে জায়গা দখল করে নিয়েছে। মাঠ পর্যায়ে এমন শক্তিশালী ও দক্ষ গণমাধ্যমকর্মী থাকার ফলে নিজেদের অগ্রযাত্রায় নতুন নতুন অর্জনও যুক্ত হচ্ছে বলে দাবী করেছেন বক্তারা।
রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর জামালখানস্থ সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত সিটিজি সংবাদের প্রতিনিধি সম্মেলনে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, চট্টগ্রাম থেকে পরিচালিত একটি নিউজ পোর্টালের এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবীদার। ইতিবাচক ও সাহসী সাংবাদিকতার জন্যই কেবল এটা সম্ভব হয়েছে। পক্ষপাতহীণ রুচিশীল পাঠকদের কাছে তাই পত্রিকাটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
বক্তারা বলেন, চট্টগ্রামের এ পোর্টালে চট্টগ্রামের বিভিন্ন বিশেষজ্ঞরা যেমন লিখছেন, তেমনি দেশের নামকরা অনেক কবি সাহিত্যিক, লেখকরা যুক্ত হচ্ছে তাদের ক্ষুরধার বিশ্লেষণ তুলে ধরতে। ফলে প্রতিনিধিদের সাথে লেখকদেরও অংশগ্রহণের মধ্য দিয়ে সুন্দর ভবিষ্যত কর্মপন্থা নিধার্রণ সহজ হবে।

সিটিজি সংবাদ ডট কম’র সম্পাদক ও প্রকাশক আবু তাহেরের সভাপতিত্বে ও সহযোগী সম্পাদক অধ্যাপক আবুল খায়ের’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিনিধি সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম পিআইডি’র উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা.মোর্শেদ আলী, আল-আমিন হাসপাতালের পরিচালক ডা.মেজবাহ উদ্দিন তুহিন, সিনিয়র সাংবাদিক সালেহ নোমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক কাশেম শাহ, চুয়েট রেজিষ্টার ফজলুর রহমান, নয়া দিগন্তের সিনিয়র স্টাফ রিপোর্টার ওমর ফারুক, লেখক ও বিতার্কিক সফিক চৌধুরী, কবি কামরুল রুমি, দৈনিক দেশবার্তা সম্পাদক আবু সালেহ, সিটিজি সংবাদের পৃষ্ঠপোষক শেখ মোহাম্মদ আরিফ, ভোরের কাগজের ফটো জার্নালিস্ট কমল দাশ প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রতিনিধিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন বিভাগে ১১জন প্রতিনিধিকে পুরষ্কার তুলে দেয়া হয়। তাদের মধ্যে সেরা প্রতিনিধি হয়েছেন চন্দনাইশের কামরুল মোস্তফা, সেরা ব্যুরো প্রধান কক্সবাজারের শাহজাহান চৌধুরী শাহিন, সেরা নিউজরুম এডিটর বাঁশখালী প্রতিনিধি শিব্বির আহম্মদ রানা, সর্বোচ্চ সংবাদ আনোয়ারা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সর্বোচ্চ সংবাদ প্রকাশ কক্সবাজার উখিয়া প্রতিনিধি কায়সার হামিদ মানিক, সেরা ফিচার সংবাদ মিরসরাই প্রতিনিধি আনোয়ার হোসেন, ইতিবাচক সাংবাদিকতায় লোহাগাড়া প্রতিনিধি এম,হোসাইন মেহেদী, বিশেষ সন্মাননা পেয়েছেন সাতকানিয়া প্রতিনিধি এন.এইচ মাসুম কারিগরি ও তথ্য প্রযুক্তি সেবার জন্য মুক্তধারা টেকনোলজিস লিমিটেড।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি