1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইন ও নারীসহ কৃষকলীগ নেতা গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে

রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইন ও নারীসহ কৃষকলীগ নেতা গ্রেপ্তার

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮১ বার

হেরোইনসহ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার সঙ্গে এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। দুজনের কাছে পাওয়া গেছে ৫০ গ্রাম হেরোইন। গ্রেপ্তার দুজন হলেন- গোদাগাড়ীর কামিরপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রুহুল আমিন (৩৫) ও সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল বাজার এলাকার আসিফ হোসেনের স্ত্রী রোজিনা খাতুন (২০)। গ্রেপ্তার রুহুল আমিন গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

সোমবার বিকালে রাজশাহী মহানগরীর শিরোইল এলাকায় ঢাকা বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষকলীগ নেতা রুহুলের কাছে ৪০ গ্রাম হেরোইন ছিল। আর তার সঙ্গে থাকা রোজিনার কাছে ছিল ১০ গ্রাম। তারা বাস স্ট্যান্ডে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গ্রেপ্তার কৃষক লীগ নেতা দীর্ঘ দিন ধরেই মাদকের কারবার চালিয়ে আসছিলেন। এলাকায় নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত তিনি। তার হাতে স্থানীয় সরকারি কর্মকর্তারাও লাঞ্ছিত হয়েছেন। এলাকার মানুষ এই কৃষকলীগ নেতার অত্যাচারে তটস্থ থাকতেন।
এ বিষয়ে কথা বলতে দেওপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম ও উপজেলা কৃষকলীগের সভাপতি আল-মামুনের সঙ্গে কথা বলতে রাতে তাদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাদের দুজনেরই মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net