1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিশুকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

শিশুকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। স্টাফ রিপোর্টার, বাগেরহাট।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০২ বার

মোরেলগঞ্জে চুরির অপবাদে ১১ বছর বয়সী শিশু রাসেল হাওলাদারকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য মোঃ মোহসিন খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুর পরিবার। রবিবার (০৬ সেপ্টেম্বর) শিশুটির ফুফু রাহিলা বেগম বাদী হয়ে ইউপি সদস্য মোঃ মোহসিন খানকে আসামী করে মোরেলগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন নির্যাতনকারী ইউপি সদস্য মোঃ মোহসিন খান।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, একটি শিশুকে নির্যাতনের ঘটনায় মোরেলগঞ্জ উপজেলার পুটিখালি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ মোহসিন খানের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যতদ্রুত সম্ভব আটক করে ইউপি সদস্য মোঃ মোহসিন খানকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ, শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে উত্তর পুটিখালি গ্রামের ওবায়দুল খানের ঘেরে গোসল করার সময় রাসেলকে ধরে নিয়ে নির্যাতন করেন ইউপি সদস্য মোঃ মোহসিন খান। পরবর্তীতে গুরুত্বর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার পরিবার।রাসেলের বাম হাতে ফ্যাক্সার হয়েছে। সে এখন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net