ঢাকা   ০৬:৫৭:০০ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

শ্রীনগরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আগুন : অর্ধকোটি টাকার ক্ষতি

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড
কলেজ গেটের সামনে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০/১২টি
ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার দিবাগত
গভীর রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় অর্ধকোটি
টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরির্দশন
করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন,
ইউএনও মোসাম্মৎ রহিমা বেগম, পিআইও অফিসার আশেকুর
রহমান, স্থানীয় চেয়ারম্যান মো. সোলায়মান খানসহ অন্যান্য
ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানায়, রাত পৌণে ২ টার দিকে হঠাৎ আগুন লাগার
বিষয়ে শুনতে পান। প্রথম দিকে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে
আনার চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা
ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান
আজাদ হোসেন জানান, প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন
নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে
বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি