1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ১২ ঘন্টার ব্যবধানে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর ২ দফা হামলা : বীর মুক্তিযোদ্ধাসহ আহত ৬ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

শ্রীনগরে ১২ ঘন্টার ব্যবধানে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর ২ দফা হামলা : বীর মুক্তিযোদ্ধাসহ আহত ৬

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৮ বার

শ্রীনগরে ১২ ঘন্টার ব্যবধানে
বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর মাদকসেবীদের ২ দফা হামলার ঘটনায়
একই পরিবারের ৬ জন আহত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রোববার
বিকালে ও সোমবার সকালে উপজেলার বাড়ৈখালীতে এই হামলার
ঘটনা ঘটে। আহত বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন তালুকদার
(৭০), তার ২ পুত্র বাড়ৈখালী ইউনিয়নের সাবেক ছাত্রলীগের নেতা
মো. রাসেল (৪০), রাজিব (৩০), জামাতা মনির হোসেন (৪৫),
নাতি তাসিন তালুকদার (১৭) ও কন্যা নারর্গিস আক্তার তুলি
চিকিৎসাধীন রয়েছেন। রোববার বিকালে প্রথম দফা হামলার
ঘটনায় বাড়ৈখালী এলাকার মাদকসেবী মো. মিঠু তালুকদার
(২৬), ইমরান (২২) করিম তালুকদার (৫৮), শহিদ দেওয়ান (৩৫) সহ
মোট ১০ জনের বিরুদ্ধে ওই রাতে শ্রীনগর থানায় লিখিত
অভিযোগ দায়ের করার পরের দিন সকালে অভিযুক্তরা দেশীয়
অস্ত্রসস্ত্র নিয়ে দ্বিতীয় দফা হামলা চালায় মুক্তিযোদ্ধা পরিবারের
ওপর।

স্থানীয়রা জানায়, গত ২ মাস আগে বাড়ৈখালীতে একটি মাদক
বিরোধী সভায় বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিনের এক বক্তব্যে
মাদকসেবীদের নাম উঠে আসে। ওই বক্তব্যের ধারনকৃত ভিডিও
সামাজিক যোগাযোগে ভাইরাল হলে মাদকসেবীরা মুক্তিযোদ্ধার
ওপর ক্ষীপ্ত হয়। মিঠু, ইমরান ও করিমের নের্তৃত্বে মাদকসেবীরা
মুক্তিযোদ্ধার বাড়ির সামনে ও পরের দিন বাড়ৈখালী বাজারের
পশ্চিম পাশে এই হামলা চালায়। এসময় মাদকসেবীদের চাপাতির
কুপে মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিনের পিঠ কেটে যায়। এছাড়াও
তার ২ পুত্র রাসেল ও রাজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।হামলার স্বীকার সাবেক ছাত্রলীন নেতা রাসেল তালুকদার বলেন, মাদক
বিরোধী সভায় মাদকসেবীদের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় তারা ক্ষীপ্ত
হয়ে প্রথম দফা হামলা চালায় এতে আমার বীর মুক্তিযোদ্ধা
বাবাকে চাপাতি দিয়ে কুপ দিলে তার পিঠে লাগে। এসময়
বাবাকে বাচাতে পরিবারের লোকজন এগিয়ে আসলে ছোট ভাই,
বড় বোন ও বোন জামাইসহ পরিবারের ৫ জনকে মেরে আহত করে।
এই ঘটনায় বাবা থানায় অভিযোগ দায়ের করলে মাদকসেবীরা
ক্ষীপ্ত হয়ে সোমবার সকালে আমাকে চাপাতি দিয়ে কুপ দিলে
মাথায় লাগে। এতে করে আমার মাথায় ১২টি সেলাই করা
হয়েছে। এ বিষয়ে জানতে মিঠু তালুকদারসহ অভিযুক্তদের সাথে
যোগাযোগের চেষ্টা করেও তাদের স্বাক্ষাত পাওয়া যায়নি।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল
ইসলাম ভূঞা জানান, এঘটনায় অভিযোগ পেয়েছি। মামলার
প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net