1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সব্জি চাষে শিক্ষিত কৃষকের সাফল্য - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

সব্জি চাষে শিক্ষিত কৃষকের সাফল্য

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০৩ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জের নুরুল্লাপুর গ্রামের শিক্ষিত কৃষক মফিজুল ইসলাম হাওলাদার। বিএ পাশ করে সরকারি চাকুরীর চিন্তা না করে নিজ উদ্যোগে স্বাবলম্বী হতে চেষ্টা করেন। শুরু করেন মাছ ও সব্জি চাষ। এতেই ধরা দেয় সাফল্য। বছরে শুধু সব্জি বিক্রি করে উপার্জন করছেন ৩ লক্ষাধিক টাকা।

সরেজমিন তথ্য সুত্রে জানা গেছে, দৈবজ্ঞহাটী ইউনিয়নের কৃষক মফিজুল ইসলাম হাওলাদার নিজ স্বপ্ন পূরনে ও পারিবার পরিজনের মুখে হাসি ফুঁটাতে ২ বছর আগে ২২ কাঠা জমিতে মাছ ও সব্জি চাষ শুরু করেন। এ জমির মধ্যে ৭ কাঠা জমিতে তিনি রেড-লেডি প্রজাতির পেঁপে , থাই পেয়ারা, লাউ শসা সহ বিভিন্ন সবজি চাষাবাদ শুরু করেন। প্রতিবছর মাছ বাদে শুধু সব্জি বাগান থেকে তিনি ৩ লক্ষাধিক টাকা আয় করছে। এতে ফিরে এসেছে পরিবারের স্বচ্ছলতা। পাশাপাশি পূরণ হচ্ছে পারিবারিক পুষ্টি চাহিদা । এ অর্থ দিয়ে তার ৫ সদস্যের পরিবারের খরচ সহ মধ্যে ৩ সন্তানের লেখাপড়া ও ৩জন কর্মচারীর পরিবার পরিজনের খরচ মিটাচ্ছেন।

মফিজুল ইসলাম জানান, কৃষি বিপ্লবের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রীর ঘোষনা বাড়ির আঙ্গিনা সহ এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবেনা। করতে হবে চাষাবাদ। গড়তে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা। ফুঁটাতে হবে সাধারণ মানুষের মুখে হাসি। আর নির্দেশনা অনুযায়ী দেশ গড়ার কাজে তিনি অংশগ্রহন ও শুরু করেন নিজ উদ্যোগে স্বাবলম্বী হওয়া। পাশাপাশি নিজের অর্থায়নে তৈরি করেছেন জোবেদা বেগম আল হেরা কিন্ডার গার্ডেন। জড়িত রয়েছেন সামাজিক সংগঠনিক কার্যক্রমে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net