1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে পেঁপে বাগান করে সফল আমিনুল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

সোনারগাঁয়ে পেঁপে বাগান করে সফল আমিনুল

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৮ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনা কালীন অবসর সময়ের পেঁপে চাষী আমিনুলের মুখে এখন ফুটেছে হাসি। তার সফলতা দেখে গ্রামের অনেকেই পেঁপে বাগান করার আগ্রহ প্রকাশ করছেন।

সরেজমিনে দেখাযায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া গ্রামের বিদেশ ফেরত মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আমিনুল ইসলাম করোনা কালীন অবসর সময়ে অন্যের কাছ থেকে বাৎসরিক ভাবে ভাড়া নিয়ে ২২ শতাংশ জমিতে পেঁপে চারা রোপণ করে পেঁপে বাগান গড়ে তুলেন।প্রায় ২৭১টি পেঁপে চারা রোপন করেন। নিয়মিত পরিচর্যা ও সার-সেচ দেয়ায় প্রতিটি গাছে ফলন আসে ৭০ থেকে ৮০টিরও অধিক পেঁপে। স্থানীয় অনেক পাইকার ও ব্যবসায়ীরা তার বাগান থেকে কাঁচা ও পাকা পেঁপে নিতে আসেন। তার বাগানের পেঁপে বেশ সুমিষ্ট হওয়ায় বাজারে এর চাহিদাও ব্যাপক। এতে করে ১ বছরে খরচ বাদে তার লাভ হবে প্রায় ২ লাখ টাকা।

আমিনুল ইসলাম জানান,প্রাকৃতিক দুর্যোগ না হলে পুষ্টিমানসমৃদ্ধ পেঁপে চাষে ভাগ্য বদলে ফেলা যায়। পেঁপে চাষে অর্থনৈতিকভাবে সরকারি সহযোগিতা পেলে দেশের অনেক বেকার সমস্যা সমাধান করা সম্ভব।

সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার জানান, উঁচু জমিতে পেঁপে চাষ করতে হয়। পেঁপে চাষী আমিনুলের সফলতা দেখে এলাকার অনেকেই এখন পেঁপে চাষে ঝুঁকছেন। তাছাড়া পেঁপে বাগান করে খুব অল্প সময়েই লাভবান হওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net