1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী মাদরাসার দুই শিক্ষক অব্যাহতি চারজন পুনর্নিয়োগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  মাগুরার শ্রীপুরে জুলাই যোদ্ধা শহীদ ফরহাদের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

হাটহাজারী মাদরাসার দুই শিক্ষক অব্যাহতি চারজন পুনর্নিয়োগ

কে এম ইউসুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪০ বার

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম(প্রকাশ হাটহাজারী মাদ্রাসার) দুই শিক্ষককে অব্যাহতি ও চারজনকে পুর্নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে জামেয়ার মজলিশে ইলমীর বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এর মাধ্যমে ছাত্রদের অন্যতম একটি দাবি পূরণ হলো। আন্দোলনরত ছাত্রদের দাবী ছিলো- ‘একতরফা ভাবে নিয়োগকৃত’ কয়েকজন শিক্ষকের অব্যাহতি ও কয়েকজনের পুনর্বহালের।

অব্যাহতি দেয়া দুই শিক্ষক হলেন- মাওলানা উসমান (বাড়ি হাটহাজারী পৌর এলাকার মীরেরখীল গ্রামে) অপরজন মাওলানা তকি উদ্দিন আজিজ।

শাহ আহমদ শফী রহ. মুহতামিম থাকাকালীন ওই দুজনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে ছাত্রদের আন্দোলনের মুখে শফি রহ.এর পুত্র আনাস মাদানী ও নুরুল ইসলাম কে অব্যাহতি দেয়া হয়েছিলো।

পুনর্নিয়োগ পাওয়া চার শিক্ষক হলেন- মাওলানা আনোয়ার শাহ আজহারী (বাড়ি- হাটহাজারীর মাদার্শা) মাওলানা সাঈদ আহমদ, মাওলানা হাসান (বাড়ি- রাঙ্গুনীয়া উপজেলা) ও মাওলানা মনসুর (বাড়ি- হাটহাজারীর মাদার্শা)। আল্লামা শাহ্ আহমদ শফী রহ. থাকাকালীন এদেরকে মাদ্রাসা থেকে আনাস সাহেব অব্যাহতি দেয় বলে অভিযোগ রয়েছে।

জামেয়ার জ্যেষ্ঠ শিক্ষক এবং পরিচালনা বোর্ড সদস্য মাওলানা ইয়াহিয়া বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার রাতে বলেন- পূর্বে অব্যাহতি দেওয়া চার শিক্ষককে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে পুনর্নিয়োগ এবং দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net