ঢাকা   ১১:০২:৪৭ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

এডিসি জেনারেলের পদ হারালেন মাসুদ

নিজস্ব প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অর্থ্যাৎ এডিসি জেনারেলের পদ হতে মোঃ আবদুল্লাহ আল মাসউদকে সরিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এডিসি মাসুদকে দেয়া হয়েছে এডিএম এর দায়িত্ব। ঠিক কি কারণে এ পদ থেকে তাকে সরিয়ে দেয়া হলো তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

গত ১৬ সেপ্টেম্বর ২০২০ তারিখ বুধবার ০৫.৪১.৪৮০০.০১৪.১৪.০০৪.১১-৯৫ নং স্মারকে জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত এক আদেশে ১৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ বৃহষ্পতিবার অপরাহ্নের মধ্যে বদলীকৃত পদে দায়িত্ব হস্তান্তরের জন্য তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। নতুবা তারা ১৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ অপরাহ্নে পরস্পর দায়িত্ব হস্তান্তর করেছেন মর্মে গণ্য হবেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এডিসি মাসুদ কালেক্টেরেটের জেনারেলের পদে আসীন হবার জন্য ইতোপূর্বে নানা ছল-চাতুরী, কলা-কৌশল, অপপ্রচারের মাধ্যমে তার পূর্বতন এডিসি জেনারেলের বিরুদ্ধে কুৎসা রটান এবং প্রভাবশালীদের তদবিরে জেনারেলের পদটি বাগিয়ে নিতে সক্ষম হয়েছিলেন বলে বাজারে জোর গুঞ্জন রয়েছে। তিনি তার চাকুরি জীবনের প্রায় ১২ বছরের মধ্যে ৪ বছর কিশোরগঞ্জ কালেক্টরেট, ২ বছর কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার এসি ল্যান্ড, ১.৫ বছরের মতো সদর উপজেলার ইউএনও এবং প্রায় ২ বছরের মতো এডিসি জেনারেল ও এডিসি শিক্ষা ও আইসিটি পদে সর্বমোট প্রায় ১০ বছরের মতো ঘুরে ফিরে একই জেলায় চাকুরিরত আছেন। চাকুরির বিধি বিধান অনুসারে একই জেলায় বিভিন্ন পদে এত বছর চাকুরির কোনো সুযোগ আছে কিনা বা থাকলেও স্বচ্ছতা বা জবাবদিহিতার স্বার্থে সে সুযোগ একজনকে দেয়া ঠিক কিনা তা নিয়ে সচেতন মহল বিস্ময় প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি