ঢাকা   ০৩:২৩:৩১ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

কক্সবাজারে গাছ কাটাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা, বাবা মেয়ে গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের পেকুয়ায় সড়কের গাছ কাটা নিয়ে বাকবিতন্ডায় পিটিয়ে ও অন্ডকোষ চেপে মোক্তার আহমদ (৫২) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকাল ১০টার দিকে পেকুয়া-বাশঁখালী সড়কের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকায় ঘটেছে এ ঘটনা।
নিহত ব্যক্তি একই এলাকার ছৈয়দ নুরের ছেলে।

পেকুয়া থানার পুলিশ লাশ উদ্ধার করার সাথে সাথে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই আবদু রশিদ ও তার মেয়ে উর্মি আক্তারকে গ্রেফতার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সকাল সাড়ে ৯টার দিকে বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকার ছৈয়দ নুরের ছেলে মোক্তার আহমদ সড়কের একটি গাছ কেটে নিতে যায়।

তিনি গাছ কাটা শুরু করলে একই এলাকার আবদুর রশিদ নামের এক ব্যক্তি সড়কের গাছ না কাটার জন্য অনুরোধ করেন। এ সময় দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়।

খবর পেয়ে ১০টার দিকে আবদুর রশিদের পক্ষে আরও কয়েকজন গিয়ে এ ঘটনায় যোগ দেয়।
এক পর্যায়ে আবদুর রশিদের মেয়ে উর্মি আক্তার গাছ কাটতে যাওয়া মোক্তার আহমদের অন্ডকোষ চেপে ধরলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। অন্যরা তাকে পেটাতে থাকে।

পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, সড়কের গাছ কাটা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে উর্মি আক্তার নামে এক নারী মোক্তার আহমদের অন্ডকোষ চেপে ধরায় এ ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকেই উর্মি আক্তার ও তার বাবা আবদুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি