1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করিমগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক পলাতক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

করিমগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক পলাতক

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৫ বার

কিশোরগঞ্জের করিমগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে পাঁচ বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামে এই শিশু ধর্ষণের ঘটনাটি ঘটে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি এলাকায় জানাজানি হয় এবং শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ঘটনার পর রাতেই ধর্ষক মোহাম্মদ আলী (৪৫) গাঢাকা দিয়েছে। সে সাঁতারপুর গ্রামের মৃত আবু হোসেনের ছেলে। লম্পট প্রকৃতির মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে শিশু ও নারীদের যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) রাতের খাবার শেষে শিশুটি নিজেদের ঘরে বাবা-মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতের দিকে লম্পট মোহাম্মদ আলী সিঁধ কেটে তাদের ঘরে ঢুকে ঘুমন্ত শিশুটিকে বাড়ির পাশের ফসলি মাঠে তুলে নিয়ে যায়।

সেখানে শিশুটিকে ধর্ষণ শেষে সে ফেলে রেখে যায়। শিশুটির আর্তচিৎকার শুনে গ্রামের এক মহিলা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে নিন্দার ঝড় ওঠে।

পরে শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। লোকজন দেখলেই ভয় আর আতঙ্কে কান্না করছে শিশুটি।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষক মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net