1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭১ বার

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম উপলক্ষ্যে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ চট্টগ্রাম প্রেসক্লাবস্থ এস.রহমান হলে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু পরিষদের প্রধান সমন্বয়কারী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশের সভাপতিত্বে ও সমন্বয়কারী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরানের সঞ্চালনায় খাবার বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

এতে বক্তব্য রাখেন পরিষদের সমন্বয়কারী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু পরিষদ পটিয়া উপজেলার সভাপতি প্রকৌশলী স্বপন বড়–য়া, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব বাবুল, বঙ্গবন্ধু আওয়ামী ফাউন্ডেশন মদিনা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমির উদ্দিন চৌধুরী, কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, বাংলার মুখ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিঠুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী সনাতন চক্রবর্ত্তী বিজয়, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি খুরশীদ আলম খোকন, যুগ্ম সম্পাদক আরমান উদ্দিন ইমন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোস্তম আলী, শোভনদন্ডী ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হামিদ হোসাইন, আইসিটি বিশেষজ্ঞ ফরমান উল্লাহ সিকদার, সাবেক ছাত্রসেনা মোজাম্মেল হক টিপু, শহীদুল ইসলাম, পটিয়া শাপলা কুড়ি আসরের সভাপতি আব্দুল করিম, কর্ণফুলী শাপলা কুড়ি আসরের আহ্বায়ক রেজাউল করিম, সাবেক ছাত্রনেতা এনামুল হক নিশাদ, মোঃ শাহজাহান, মোঃ আলাউদ্দিন, এহসান বাবু প্রমুখ। উল্লেখ্য যে, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net