1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে শিশুখাদ্যের বিজ্ঞাপন প্রদর্শন ও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান

চুনারুঘাটে শিশুখাদ্যের বিজ্ঞাপন প্রদর্শন ও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫০ বার

হবিগঞ্জ চুনারুঘাটে শিশুখাদ্যের বিজ্ঞাপন প্রদর্শন ও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১৩ই সেপ্টেম্বর) দিনব্যাপী চুনারুঘাট পৌর শহরের বাজারে মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রদর্শনের অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

পরে চুনারুঘাট পৌরসভার পাকুড়িয়া নামক স্থানে নির্ধারিত এলাকা ব্যতিত ট্রাক পার্কিং করার অপরাধে দুই চালককে ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

এদিকে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের অন্তর্গত পাচারগাঁও এলাকার করাঙ্গী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একটি মেশিন ধ্বংস করা হয় এবং প্রায় ১শত ৫০ মিটার পাইপ ভেঙ্গে ধ্বংস করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, চুনারুঘাট সহকারি কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিলেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net