1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধামইরহাটে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার

ধামইরহাটে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

আব্দুল্লাহ হেল বাকী, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৮ বার

বন্ধুদের নিয়ে খেলাধুলার করবার সময় ভিমরুলের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। শিশু শামীমের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে তার পরিবার বলেন, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নওগাঁর ধামইরহাট উপজেলায় আমাইতাড়া গ্রামে তিন বছরের শিশু শামীমকে আনুমানিক ২৫ থেকে ৩০ টি ভিমরুল কামড় দিলে শিশু শামিম গুরুতর অসুস্থ হয়। তারপর তাকে ধামইরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জয়পুরহাট জেলা হাসপাতালে রাত ১০:৩০ মিঃ নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার শিশু শামীমকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল বেলা কয়েকজন শিশু তাদের গ্রামে খেলাধুলা করছিল। হঠাৎ তারা তালগাছে ভিমরুলের চাকে ঢিল ছুড়লে দুইজন শিশুসহ আশেপাশে ১০ থেকে ১২ জনকে এসে কামড় দেয়। এ সময় তাদের চিৎকারে গ্রামের লোকজন এসে উদ্ধার করে ধামইরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

ধামইরহাট হাসপাতালের আরএমও ডাক্তার আরাফার ইমাম বলেন, শিশু শামীমকে তার পরিবার সন্ধ্যে সাড়ে সাতটায় হসপিটালে নিয়ে আসেন। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট সদর হাসপাতালে রেফার্ড করি। বাকিরা সবাই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি যান।

একমাত্র পুত্র শামীমকে হারিয়ে পিতা হারুন ও তার স্ত্রী দিশেহারা হয়ে পড়েন। তবে এ বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি বলে জানানো হয়। শুক্রবার সকাল সাড়ে দশটায় পারিবারিক গোরস্থানে শামীমকে কবর দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net