1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে আ. লীগ নেতার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গভীর রাতে ক্যাটরিনার বাড়ি থেকে বের হচ্ছিলেন রণবীর, তারপর যা ঘটে বিশ্বনেতাদের আপ্যায়নে ভারতের নিরামিষ ভোজ তেলের বাজারে বড় উত্থান একলাফে ১০৭ ডলার শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮

নরসিংদীতে আ. লীগ নেতার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭২ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদী জেলা আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়েছে। মেসার্স মোবারক ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. মোবারক হোসেন (৪২) বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ বিচারিক আদালতে এ মামলাটি করেন। মামলা নং সি আর ৭৭১/২০২০।

মামলার বিবরণে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার টান বাজার এলাকার মেসার্স মোবারক ট্রেডার্সের সাথে নরসিংদী জেলার বানিয়াছল নিবাসী সুইডেন প্লাজার মালিক বিশিষ্ট শিল্পপতি, নরসিংদী জেলা আ. লীগের কার্যকরী কমিটির সদস্য আতাউর রহমান ওরফে সুইডেন আতাউর দীর্ঘ দিন যাবৎ ব্যবসা করে আসছে। চলতি বছরের ২৬ জানুয়ারি আতাউর রহমান ব্যবসার পাওনা বাবদ মেসার্স মোবারক ট্রেডার্সকে আটত্রিশ লক্ষ টাকার ইসলামী ব্যাংক মাধবদী শাখার চেক ইস্যু করেন। নিজ স্বাক্ষরিত চেক যার নং IBI ২৫৩৩৬৩২, যা ১৩/০৭/২০২০ ইং ডিজঅনার হয়।

পরে মামলার বাদী একই বছরের ২৬ জুলাই বিবাদীকে তার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান। পরে বিবাদী ১০ আগষ্ট লিগ্যাল নোটিশের জবাব দেয়। এরই ধারাবাহিকতায় মেসার্স মোবারক ট্রেডার্সের স্বত্বাধিকারী মোবারক হোসেন নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ বিচারিক আদালতে ১৩৮ ধারা মোতাবেক চেক ডিজঅনার মামলা দায়ের করেন। মামলা আদালত আমলে নিয়ে বিবাদীকে সমন জারি করেন এবং স্বশরীরে উপস্থিত হয়ে মামলার জবাব দিতে নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net