1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিত্যপণ্যের দাম নাগালে রাখুন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নিত্যপণ্যের দাম নাগালে রাখুন

সম্পাদকীয় | মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার _|

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৭২৯ বার

করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে দেশে নানামুখী সংকট চলছে। মানুষজন রয়েছে চরম দুর্ভোগে। এই দুর্ভোগ আরও বাড়বে যদি দ্রব্যমূল্য নাগালে রাখা না যায়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নাগালের মধ্যে রাখা সরকারের অন্যতম দায়িত্ব। সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপের বিকল্প নেই।

উদ্বেগের বিষয় হচ্ছে গত এক সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় ছয়টি পণ্যের দাম বেড়েছে বলে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে- মসুর ডাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা ও ব্রয়লার মুরগি। বিপরীতে মোটা চাল, আটা, জিরা, দারুচিনি, এলাচ, ধনে ও তেজপাতা এই সাতটি পণ্যের দাম কমেছে বলে জানিয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সব থেকে বেশি দাম বেড়েছে আমদানি করা পেঁয়াজের। পণ্যটির দাম এক লাফে ৩৮ দশমিক ৪৬ শতাংশ বেড়ে কেজি ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৩০ থেকে ৩৫ টাকা। বড় অঙ্কের দাম বেড়েছে দেশি পেঁয়াজেরও। ২৯ দশমিক ৪১ শতাংশ বেড়ে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা।

তরকারি রান্নার অপরিহার্য আরেক পণ্য রসুনের দামও হু হু করে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে দেশে রসুনের দাম ২৯ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। এতে পণ্যটির কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। আর আমদানি করা রসুনের দাম ৩ দশমিক ৪৫ শতাংশ বেড়ে কেজি ৭০ থেকে ৮০ টাকা হয়েছে। দাম বাড়ার তালিকায় থাকা আমদানি করা আদার দাম ১৮ দশমিক ৪২ শতাংশ বেড়ে কেজি ২০০ থেকে ২৫০ টাকা হয়েছে। আলুর কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। এতে সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। ৮ দশমিক ৭০ শতাংশ দাম বেড়ে ব্রয়লার মুরগির কেজি ১২০ থেকে ১৩০ টাকা হয়েছে।

টিসিবির তথ্য অনুযায়ী, বড়, ছোট, মাঝারি সব ধরনের মসুর ডালের দম বেড়েছে গত এক সপ্তাহে। এর মধ্যে ছোট দানা মসুর ডালের দাম বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ, বেড়ে কেজি ১১০ থেকে ১১৫ টাকা হয়েছে। মাঝারি দানার মসুর ডালের দাম ৫ দশমিক ৭১ শতাংশ বেড়ে কেজি ৮৫ থেকে ১০০ টাকা হয়েছে। আর বড় দানার মসুর ডালের দাম ৩ দশমিক ৭০ শতাংশ বেড়ে কেজি ৬৫ থেকে ৭৫ টাকা হয়েছে। কিছু পণ্যের দাম অবশ্য কমেছেও। মানুষজন চায় দ্রব্যমূল্য স্বাভাবিক থাকুক।

চলছে করোনা মহামারি কাল। সবমিলিয়ে জনজীবন পর্যুদস্ত। এরমধ্যে জিনিপত্রের দাম বাড়লে সেটি হবে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। দুঃখজনক হচ্ছে সিন্ডিকেটধারীরা ওতপেতে থাকে নাজুক সময়ে সুযোগ নেয়ার জন্য। তারা যাতে সেই সুযোগ নিতে না পারে এ জন্য বাজার মনিটরিং জোরদার করতে হবে। সিন্ডিকেটচক্রের বিরুদ্ধে নিতে হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। তাছাড়া বাজারে টিসিবির মাধ্যমে পণ্যের সরবরাহও ঠিক রাখতে হবে। ব্যবসায়ীদের মুনাফালোভী মানসিকতা ত্যাগ করতে হবে। নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে শুধু মুনাফার লোভ কিছুতেই কাম্য হতে পারে না। এক্ষেত্রে সরকার, ব্যবসায়ীমহলসহ সংশ্লিষ্ট সকলকে ভোক্তাস্বার্থ রক্ষায় এগিয়ে আসতে হবে।

লেখকঃ বিশেষ প্রতিবেদক শ্যামল বাংলা ডট নেট – ও শ্যামল বাংলা টিভি _| সাবেক কাউন্সিলরঃ বিএফইউজে-বাংলাদেশ _| সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও মানবাধিকার সংগঠক _|

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net