1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী জেলা আ. লীগের প্রস্তাবিত কমিটি নিয়ে সর্ব মহলে সমালোচনার ঝড় - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নোয়াখালী জেলা আ. লীগের প্রস্তাবিত কমিটি নিয়ে সর্ব মহলে সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭০ বার

নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি জমা দেওয়া হয়েছে। অনুমোদনের অপেক্ষায় থাকা প্রস্তাবিত এই কমিটির প্রায় ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধেই ভয়াবহ অভিযোগ তুলেছেন স্থানীয় আওয়ামী লীগের প্রবীন ও ত্যাগী নেতারা।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের ত্যাগী নেতরা অভিযোগ করে বলছেন, প্রস্তাবিত কমিটিতে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিএনপি, জামায়াত-শিবির , যুদ্ধাপরাধী, ফ্রিডম পার্টি, সরকারী চাকুরীজীবী, মাদক ব্যবসায়ী, অযোগ্য এবং প্রভাবশালী একটি পরিবারের সদস্যদের নিয়ে মুক্তিযুদ্ধের আদর্শ বিহীন একটি কমিটি করা হচ্ছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি এ. এইচ. এম খায়রুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী (এম.পি) স্বাক্ষরিত ৭৫ সদস্যের একটি তালিকাকে নবগঠিত কমিটি হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা প্রচার করার পর পরই রাগ এবং ক্ষোভে ফেটে পড়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক সাংসদ জয়নাল হাজারী প্রস্তাবিত এই কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলে ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, শোকাবহ ১৫ আগস্টে মিষ্টি বিতরণকারীর ছেলেকেও সহ-সভাপতি বানানো হয়েছে। নোয়াখালী পৌর বিএনপি-র দায়িত্বে থাকা ব্যক্তি, সরকারি চাকুরিজীবি এবং কোনোদিনও রাজনীতি না করা ছেলেকে সরাসরি জেলা আওয়ামী লীগে পদ দেওয়া হয়েছে শুধু মাত্র ব্যক্তি দল ভারি করার জন্য।

নোয়াখালী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের প্রধান প্রতিদ্বন্দীতাকারী শহিদুল্লাহ খান সোহেল বলেন, এই কমিটিতে এমন ব্যক্তিদের দেখা যাচ্ছে যারা ২০০৮ সালের আগে কখনোই আওয়ামী লীগের সাথে ছিলো না। এমনকি কিছু কিছু মানুষকে কখনো রাজনীতির মাঠেও দেখিনি।

জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুদ্দীন সেলিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে দীর্ঘ দিনের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিএনপি-জামায়াতের লোকদের এই কমিটিতে স্থান করে দেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগ ও চৌমুহনী এস. এ. কলেজের সাবেক ভিপি কামরুজ্জামান মাইকেল বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিএনপি-জামায়াত ও সরকারী চাকুরিজীবি ও বহিরাগতদের এই কমিটি আমরা মানিনা। প্রকৃত আওয়ামী লীগের নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে। অন্যথায় নোয়াখালী জেলা আওয়ামী লীগ বিএনপি-জামায়াত ও পারিবারিক দখলে চলে যাবে। এজন্য আমরা বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়াও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বেগমগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ উল্যা বলেন, আমি গত ৬০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করছি। জাতির পিতা বঙ্গবন্ধুর ছায়াতলে থেকে সাংগঠনিক কাজ করেছি। বঙ্গবন্ধু নিজে আমাকে পদ দিয়েছেন। কিন্তু এখন নোয়াখালী আওয়ামী লীগ বদলে গিয়েছে। এবারের কমিটিতে বিএনপি-জামায়াত, জাসদ, জাতীয় পার্টি ও অরাজনৈতিক ব্যক্তিদের নাম প্রস্তাব করা হয়েছে। একজন বঙ্গবন্ধুর সৈনিক হয়ে এটা মেনে নিতে পারি না। এছাড়াও অতন্ত কষ্টের কথা হচ্ছে বেগমগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বাদশা এই কমিটিতে তার নাম না দেখে গতকাল হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। প্রস্তাবিত কমিটিতে ত্যাগী কোনো নেতাদের নামই রাখা হয়নি। চিরচেনা আওয়ামী লীগ অচেনা হয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net