1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাকিতে পান-সিগারেট না পেয়ে রাজশাহীতে দোকানিকে খুন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

বাকিতে পান-সিগারেট না পেয়ে রাজশাহীতে দোকানিকে খুন

মঈন উদ্দীন :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৭ বার

বাকিতে পান-সিগারেট না পেয়ে রাজশাহী নগরীতে আদর (৩৮) নামে এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় সংলগ্ন নগরীর ভেড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আদর ভেড়িপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই আবদুল হান্নান বাদী হয়ে ছয় জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- কেশবপুর এলাকার বাবর আলীর ছেলে বাপ্পা রাজ (২৮) ও একই এলাকার মৃত আতাহার হোসেনের ছেলে রফিকুল ইসলাম দর্পন (৪৫)।
পুলিশ বলছে, মধ্যরাতে দোকানি আদরের কাছে বাকিতে পান-সিগারেট চেয়েছিলেন এলাকার কয়েকজন লোক। কিন্তু তাতে রাজি হননি আদর। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে দোকানিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন। কিন্তু জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ রামেক হাসপাতাল মর্গে নেয়া হয়। মামলাটির তদন্ত করেছেন নগরীর রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান।
তিনি বলেন, এরইমধ্যে মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এনিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net