1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬০ বার

সাভারের নীলা রায় হত্যা, আদিবাসী কিশোরী ও এমসি কলেজে গৃহবধুকে ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাগেরহাট মহিলা পরিষদের আয়োজনে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মহিলা পরিষদ বাগেরহাট শাখার সাধারণ সম্পাদক এ্যাড. পারভীন আহমেদ, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, নারী নেত্রী তহুরা বেগম, মিনুয়ারা, ঝিমি মন্ডল, শিল্পি আক্তারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণ. হত্যা ও নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি সাভারের নীলা রায়কে হত্যা, খাগড়াছড়িতে প্রতিবন্ধী আদিবাসী কিশোরীকে ধর্ষণ ও এমসি কলেজে স্বামীকে বেধে রেখে গৃহবধুকে ধর্ষণ উদ্বেগেরে জন্ম দিয়েছে। ধর্ষক নারী নির্যাতনকারীদের উপযুক্ত বিচারের অভাবে দেশে এ ধরণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। নারীরা আজ কোথাও নিরাপদ নেই, রাস্তায় ঘুরে বেড়ানো পাগলও ধর্ষিত হচ্ছে। অতিদ্রুত সময়ের মধ্যে সকল ধর্ষকদের বিচার দাবি করছি। প্রয়োজনে ধর্ষণকারীকে ক্রস ফায়ার দেওয়ার দাবি জানান নারী নেত্রীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net