ঢাকা   ০২:১২:২২ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো

বিপিয়ানদের উদ্যোগে বৃক্ষ রোপন

নওগাঁ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নওগাঁর পার্শ্ববর্তী সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠন করা হয়েছে অরাজনৈতিক সংগঠন বিপিয়ান গ্রুপ। এই গ্রুপের উদ্যোগে শুক্রবার সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয় মাঠে বিপিয়ান গ্রুপের রূপকার সহকারী অধ্যাপক মাসুদ রানা, আল-সায়াদ পারভেজ, নাফিফ আরেফীন নিবিড়, রাকিবুল হাসান রাকিব, রাহুল পারভেজ জিসান, তানভীর রহমান তনুর যৌথ আহবানে স্কুল প্রাঙ্গনে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়েছে।

চারা রোপন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিপি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দিন, বিদ্যালয় মানেজিং কমিটির সদস্য কানাই দেবনাথ, সদস্য ডিএম দুলাল, পৌর সভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, বগুড়া জেলা পরিষদ সদস্য এস,এম জাহিদুর বারী, মতিউর রহমান টিটু, উত্তম কুমার ভৌমিক, সপ্তক কুমার ভৌমিক প্রমুখ। পরে বিদ্যালয় প্রাঙ্গনে ফলদ, বনজ ও ওষধীসহ প্রায় ১০০টি গাছের চারা রোপন করা হয়।

সভায় বক্তারা বলেন গাছ মানুষের প্রকৃত বন্ধু। বেঁচে থাকার প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে গাছ অন্যতম। গাছ আমাদের জন্য শুধু দিয়েই যায়। এখন গাছ লাগানোর উত্তম সময়। তাই আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও নির্মল একটি পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের সাধ্য মতো গাছ রোপন করা উচিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি