1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা মহম্মদপুরের অগ্নিদগ্ধ সেই কলেজছাত্রী আঁখি মারা গেছে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

মাগুরা মহম্মদপুরের অগ্নিদগ্ধ সেই কলেজছাত্রী আঁখি মারা গেছে

মোঃসাইফুল্লাহঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৮ বার

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কেড়িনগর গ্রামের কলেজছাত্রী আকলিমা খাতুন আঁখি (১৯) শরীরে অগ্নিদগ্ধের ঘটনায় দীর্ঘ ১৭দিন মৃত্যুর সাথে পান্ঞালড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বিভিন্ন সূত্রে জানা যায় ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আঁখি।

তবে ২ সেপ্টেম্বর বুধবার বিকালে আখিঁর বাবা আকরাম হোসেন আখিঁর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। আকলিমা খাতুন আঁখি মহম্মদপুরের কাজী সালিমা হক মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
গত ১৫ আগস্ট শনিবার সন্ধ্যায় বাড়ির জরাজীর্ণ সৌচাগারের সামনে থেকে আঁখিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়।
এ ঘটনায় আঁখির দাদা রতন মোল্যা বাদি হয়ে মহম্মদপুর থানায় সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করে। এরই মধ্যে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। অন্য দুইজন পলাতক রয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে লাশ নিয়ে তার স্বজনরা ২ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় বাড়ির উদ্দ্যেশে রওনা হয়েছে বলে জানা গেছে। আকলিমা খাতুন আখিঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সে-ই তারা আখিঁর হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net