ঢাকা   ০৩:৪৭:২২ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো

মানিকছড়িতে আইডিএফ’র উদ্যোগে তামাক চাষীদের বিকল্প জীবিকায়নের লক্ষে পোনামাছ বিতরণ

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন’র (পিকেএসএফ) সহযোগীতায় মানিকছড়ি উপজেলার তামাক চাষীদের বিকল্প জীবিকায়নের লক্ষ্যে পোনামাছ বিতরণ করেছে বেসরকারী সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)।

বেশ কয়েক বছর ধরে মানিকছড়ি উপজেলার বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়নের ঘোরখানা, আসাদতলী ও ছদুরখীল এলাকার বেশ কিছু এলাকায় প্রান্তিক কৃষকরা হালদার পাড়ে চাষ করছে তামাক। ফলে তামাক হতে নির্গত হওয়া বিশাক্ত রাসায়নিক পদার্থ নদীর পানিতে মিশে নষ্ট হচ্ছে মাছের প্রজনন ক্ষমতা। ফলে হুমকির মূখে পড়ছে হালদা নদী ও প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র। এ সমস্যা থেকে উত্তোরণের লক্ষ্যে উপজেলার তামাক অধ্যুশিত বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়নের ঘোরখানাসহ পাশর্^বর্তি এলাকার চাষীদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ, সবজি বীজ, বনজ-ফলদ চারা বিতরণ ও কৃষকের বিকল্প জীবিকায়ন সৃষ্টিতে সহায়তা করে আসছে আইডিএফ। তামাক চাষ থেকে ফিরে আসতে নিরুৎসাহিত করছেন আইডিএফ। পাশাপাশি গ্রহণ করেছেন নানা পদক্ষেপ।

এরই অংশ হিসেবে আজ বুধবার (৮ সেপ্টেম্বর) ও গত মঙ্গলবার মানিকছড়ি উপজেলা পরিষদ সভা কক্ষে কৃষকদের মাঝে পোনামাছ বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী, উপজেলা মৎস কর্মকর্তা বিজয় কুমার দাস (অ:দ) আইডিএফ’র খাগড়াছড়ি অঞ্চলের জোনাল অফিসার মো. শাহজাহান, আইডিএফ হালদা প্রকল্প ভিসিএফ সজিব হোসেন, জুনিয়র মৎস কর্মকর্তা মো. রাশেদ, জুনিয়র কৃষি কর্মকর্তা থুইঅংপ্রু মার্মা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি