1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোল্লাহাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে

মোল্লাহাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৮ বার

বাগেরহাট জেলার, মোল্লাহাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য মন্ডল, থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর,এম,ও ডাঃ আব্দুল আউয়াল ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল। এছাড়া সদস্যদের মাঝে বক্তব্যদেন ও উপস্থিত ছিলেন-উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান এস,কে হায়দার মামুন, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, ইউপি চেয়ারম্যান মোঃ বাবলু মোল্লা প্রমূখ।

উল্লেখ্য, আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে একই স্থানে পর্যায়ক্রমে উপজেলা সমন্বয় কমিটির সভা ও জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনাসহ উপজেলার সরকারী ও এনজিও’র উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ের একাধিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সকল সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন ও প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net