ঢাকা   ১২:০৬:১৬ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মোড়েলগঞ্জে উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট। খ.ম. নাজাকাত হোসেন সবুজ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয় শোক দিবসের শোকাহত মাসের শেষ দিনে উপজেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালি জাতির সত্বা। বাঙ্গালির মুক্তির আন্দোলনে সারাটা জীবন তার জেলের অন্তরালে কাটাতে হয়েছে। জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সোমাবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা খানম, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম বাবুল, মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমিন নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ। আলোচনা শেষে জাতির পিতা ও তার স্ব পরিবারের শহীদদের বিদেহী আত্মার মাগফেতার কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর পরে উপজেলা কমপ্লেক্স চত্ত¡রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল নির্মাণের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু সহ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি