1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের কৃষকেরা লাভবান হচ্ছে কচু চাষে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

রাউজানের কৃষকেরা লাভবান হচ্ছে কচু চাষে

শাহাদাত হোসেন,রাউজান (চট্টগ্রাম ) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৯৫ বার

রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় ফসলী জমিতে কচু চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা।উপজেলার এসব এলাকায় ২৬ হেক্টর ফসলী জমিতে কচু ক্ষেতের চাষাবাদ করা হয়েছে।কচু একটি পুষ্টিকর সবজি।অল্প খরচে কচু চাষা করা যায়।নেই কোনো ঝুঁকি।পরিচর্যাও করতে হয় কম।তাই কচু চাষের দিকে আগ্রহ বাড়ছে কৃষকদের।আমাদের দেশে বিভিন্ন জাতের কচু রয়েছে।পাইন্যে কচু,মদন কচু,মান কচু,গুরি কচু,ওল কচু,বাংলা কচু।এরমধ্যে বাংলা কচু ও মান কচু ছাড়া বাকি সব কচুর চাষ করে থাকেন কৃষকেরা।তবে মান কচু কিছু কিছু মানুষের বাড়ীর আঙ্গিনায় রয়েছে।রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের শরীফ পাড়ার পাশে কাঁশখালী খালের দু’তীরে শরীফ পাড়া ও হাজী পাড়ার কয়েকজন কৃষক কচু ক্ষেতের চাষাবাদ করেছেন।এরমধ্যে শরীফ পাড়ার কৃষক মুসলিম ২৪শতক জমিতে, মোহাম্মদ উল্লাহ ১৬ শতক, সুমন ২৬ শতক, আবু ৪০ শতক, আবু তাহের ১৬ শতক, বাবলু ১৮ শতক, সেকান্দর ১৬ শতক, সেলিম ৩৬ শতক, সোলায়মান ২০ শতক জমিতে কচু ক্ষেতের চাষাবাদ করেন। শরীফ পাড়ার কৃষক মোহাম্মদ উল্লাহ বলেন,১৬ শতক জমিতে কচু ক্ষেতের চাষাবাদ করতে তার খরচ ১২হাজার টাকা।কচু ক্ষেত থেকে এপর্যন্ত কচু ও কচুর লতি, ফুফা বিক্রয় করেছেন ১৫ হাজার টাকা।তিনি আশা করছেন তার কচু ক্ষেত থেকে আরো ৩৫ হাজার টাকার কচু বিক্রয় করতে পারবে।ফসলী জমিতে কচু চাষ করে কচুর লতি,কচু বিক্রয় করে কৃষকেরা লাভবান হচ্ছে বেশী।ধান চাষের চেয়ে প্রায় পাঁচগুণ বেশি লাভজনক হওয়ায় কচু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।রাউজান উপজেলা উপ সহকারী কৃষি অফিসার সজর কুমার চন্দ বলেন,রাউজানে কচু ক্ষেতের চাষাবাদ লাভজনক হওয়ায় কৃষকেরা কচু চাষের দিকে ঝুঁকে পড়ছে।কচু অন্যান্য সবজির চেয়ে স্বাদ ও পুষ্টিগুণ বেশী থাকায় কচুর চাহিদাও দিন দিন বাড়ছে।কচু চাষের পর কৃষকেরা ওই জমিতে অন্যান্য ফসলও চাষাবাদ করতে পারবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net