1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রিছাং ঝর্ণায় পড়ে পাণ গেল স্কুল ছাত্রের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

রিছাং ঝর্ণায় পড়ে পাণ গেল স্কুল ছাত্রের

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬০ বার

বন্ধুদের সাথে ঘুরতে এসে রিছাং ঝর্ণার গভীর পানিতে ডুবে মলাই জ্যোতি চাকমা (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেমম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মলাই জ্যোতি চাকমা পুলিশ কনস্টেবল জগত বন্ধু চাকমার একমাত্র ছেলে। সে খাগড়াছড়ি পুলিশ লাইনস্ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

নিহত স্কুল ছাত্র খাগড়াছড়ির স্লুইস গেইট আনন্দ নগর এলাকায় মা ও একমাত্র বোনের সাথে ভাড়া বাড়িতে থাকতো। তার বাবা জগত বন্ধু চাকমা ফেনীর সোনাগাজী থানায় কর্মরত আছেন।

এ ঘটনাকে অনাকাঙ্খিত মন্তব্য করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া জানান, একই স্কুলে পড়ুয়া দুই বন্ধুকে সাথে নিয়ে রিছাং ঝর্ণায় ঘুরতে আসে মলাই জ্যোতি চাকমা। এসময় রিছাং ঝর্নার উপর থেকে লাফ দিলে ঝর্ণার গভীরে পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে বেলা দুইটার দিকে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক‘র নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম ও মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া।

একমাত্র সন্তান মলাই জ্যোতি চাকমার মৃত্যুতে তার পরিবারে শোক নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলের মতো বিলাপ করছে তার মা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net