1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমোহনে দুর্গম চরের শিশুদের মুখে কেক তুলে দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন এমপি শাওন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গভীর রাতে ক্যাটরিনার বাড়ি থেকে বের হচ্ছিলেন রণবীর, তারপর যা ঘটে বিশ্বনেতাদের আপ্যায়নে ভারতের নিরামিষ ভোজ তেলের বাজারে বড় উত্থান একলাফে ১০৭ ডলার শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮

লালমোহনে দুর্গম চরের শিশুদের মুখে কেক তুলে দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন এমপি শাওন

খলিল উদ্দিন ফরিদ, ভোলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭২ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ভোলার লালমোহনের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এলাকা চর কচুয়ার দুঃস্থ শিশুদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ২নং ওয়ার্ড চর কচুয়ার শিশুদের নিয়ে কেক কাটেন তিনি।
এসময় ক্ষুদে শিশুদের মুখে কেক তুলে দিয়ে জন্মদিন উদযাপন করেন এমপি শাওন।

পরে স্থানীয় নারী-পুরুষদের মাঝে শাড়ি-লুঙ্গী ও শিশুদের হাতে নতুন পোশাক বিতরণ করা হয় এবং স্থানীয় হাজার হাজার মানষের অংশগ্রহণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ও আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net