1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় অবৈধ করাতকল স্থাপন করে মালিক জেলে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ 

শরণখোলায় অবৈধ করাতকল স্থাপন করে মালিক জেলে

নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৬ বার

সুন্দরবনের সন্নিকটে অবৈধভাবে করাতকল (স-মিল) স্থাপনের অপরাধে বনবিভাগের দায়ের করা মামলায় জেলে যেতে হলো কল মালিক নুরুল হক আকনকে। সোমবার বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত-১ (বন আদালত) এর বিচারক সমির মল্লিক জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বনবিভাগ সূত্রে জানা যায়, বনসংলগ্ন এলাকায় অবৈধভাবে করাতকল স্থাপন করেন দীর্ঘদিন ধরে কাঠ চেরাই করে আসছিলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের আ. রশিদ আকনের ছেলে নুরুল হক আকন ওরফে নুরুল হক আড়ৎদার। এর পর ২০১৯ সালের ৩১ডিসেম্বর শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এবং পূর্ব বনবিভাগের সহকারী বনসংরক্ষক মো. জয়নাল আবেদীন মোবাই কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করে তা বন্ধ করে দেন। ওই সময় কল মালিকের বিরুদ্ধে করাতকল (লাইসেন্স) বিধিমালা-২০১২ অনুযায়ী মামলা দায়ের করে বনবিভাগ। এর পর তিনি অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আদালতে হাজির হয়ে অবৈধ করাতকল পরিচালনা না করার মুসলেকা দেন। কিন্তু পরবর্তীতে অবৈধভাবে আবারো দুটি করাত কল স্থাপন করে কাঠ চেরাই শুরু করেন তিনি।

দ্বিতীয়বার আইন অমান্য করে কলাতকল স্থাপনের দায়ে সি-(বন) ২০/২০২০ এবং সি-(বন) ২১/২০২০ ধারায় আদালতে দুটি মামলা রুজু করে বন বিভাগ। ওই মামলায় সোমবার আদালতে হাজির হলে তার জামিন না মঞ্জুর করেন আদালত।

পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. জয়নাল আবেদীন জনান, সুন্দবনের নির্ধারিত সীমানার মধ্যে যতোগুলো অবৈধ করাতকল আছে, সবগুলোই বন্ধ করা হবে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, মোবাইল কোর্টের মাধ্যমে বন্ধ করার পরও আইন অমান্য করে অনেকে এখনো করাতকল পরিচালনা করছে। অবৈধ করাতকলের বিরুদ্ধ আবারও অভিযান চালানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net