ঢাকা   ১১:৪১:৪৭ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

শরণখোলায় শেখ হেলাল উদ্দীন এম,পির মাতার সুস্থতা কামনায় যুবলীগের দোয়ানুষ্ঠান

নইন আবু নাঈম, নিজস্ব সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ উদ্দিনের মাতা রিজিয়া নাসেরের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে শরণখোলা উপজেলা যুবলীগ। শনিবার বিকেলে রায়েন্দা বাজারস্থ ডাকবাংলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এম,এ খালেক খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল হোসেন নান্টু, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জিয়া উদ্দীন তালুকদার, ইমরান হোসেন রাজীব, উপজেলা তাঁতীলীগ নেতা মোঃ শাহিন প্রমূখ। যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন জানান, শেখ হেলাল উদ্দিনের মা বার্ধক্যজনিত অসুস্থতায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন রায়েন্দা বড় মসজিদের ইমাম মুফতি মাওলানা মনিরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি