1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক কন্ট্রোল রুমের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

শেরপুরে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক কন্ট্রোল রুমের উদ্বোধন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৫ বার

শেরপুরে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে টাউন হল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে কন্ট্রোল রুমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।

শেরপুর পৌরসভার মেয়র ও ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কিবরিয়ার সভাপতিত্বে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের ভারপ্রাপ্ত পরিচাালক আফজাল মাহমুদ শাহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়াবের সাবেক মহাসচিব নিজাম উদ্দিন মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক, এবিএম সাইফুল হোসেন সোহেল, বাংলাদেশ ডিজিটাল নেটওয়ার্ক লিমিটেড (বিডিএনএল) এর চেয়ারম্যান লায়ন মোঃ ফিরোজুল ইসলাম, ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান হালিমসহ দেশের বিভিন্ন জেলার ক্যাবল অপারেটরগণ উপস্থিত ছিলেন।

অনেক প্রতিক্ষার পর অবশেষে শেরপুরে ডিজিটটাল ক্যাবল নেটওয়ার্কের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার দুপুরে টাউন হলে কন্ট্রোল রুমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। পরে তিনি শহরের তেরা বাজারে শেরপুর জেলা ক্যাবল ফিড মালিক সমিতির কার্যালয়ে ডিজিটাল কন্ট্রোল রুমের ফিতা কেটে এর যাত্রা শুরু করেন। ফলে এখন থেকে ডিজিটাল কন্ট্রোল রুমের মাধ্যমে শেরপুর জেলার প্রায় ৪০ হাজার ক্যাবল নেটওয়ার্ক গ্রাহক তাদের টেলিভিশন সেটে চকচকে ঝকঝকে নিখুঁত ছবি দেখতে পারবেন। শেরপুরে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের আওতায় সিলভার, গোল্ড ও প্লাটিনাম নামে তিনটি পরিসেবা এখন থেকে চালু থাকবে। ক্যাবল গ্রাকরা তাদের পছন্দমত পরিসেবা গ্রহণ করতে পাবেন বলে জানান উদ্যোক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net