1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সততা ও নিষ্ঠার সাথে দলের জন্য সকলের কাজ করতে হবে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সততা ও নিষ্ঠার সাথে দলের জন্য সকলের কাজ করতে হবে

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। স্টাফ রিপোর্টার, বাগেরহাট।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৮ বার

সততা ও নিষ্ঠার সাথে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, দলের নাম ভাঙ্গিয়ে কোন প্রকার অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মরহুম মনসুর আলী ছিলেন একজন সৎ মানুষ, তিনি দলের দুর্দিনে জেলা আওয়ামীলীগকে নেতৃত্ব দিয়েছেন, সুসংগঠিত করেছেন দলকে। তাকে হারিয়ে আমরা একজন যোগ্য সংগঠককে হারিয়েছি।

শুক্রবার বিকালে কচুয়া উপজেলার শেখ তন্ময় মিলনায়তনে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির মনসুর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু একথা বলেন।

বাগেরহাট সদরের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর নির্দেশনায়, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড.ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকীব নজীবুল হক নজু,জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড.ড.একে আজাদ ফিরোজ টিপু, জেলা আওয়ামীলীগ নেতা মো.ফিরোজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য দেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম।

কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক ও যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচির সঞ্চালনায় এ শোক সভায় বক্তব্যদেন জেলা তাঁতীলীগের আহবায়ক তালুকদার আ.বাকী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস,বাগেরহাট পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তফা ইবনে মিজান হিরু, উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর ও মরহুমের ছেলে এ্যাড. ফকির নরেশুজ্জামান লালন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net